শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

ভূরুঙ্গামারীতে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক সেলিম হোসেন (২৮)। তিনি সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের সাইফুর রহমানের ছেলে। অপরজন চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান (৬২)। তিনি হুচরবালা গ্রামের আবু সাঈদ সরকারের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ভূরুঙ্গামারী থানার মামলা নং-১৬/৮০, তারিখ ২৫/০৫/২০২৫ খ্রিষ্টাব্দের সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮/৯(৩)/১০/১৩ ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতাবিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে শুক্রবার সকালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com