ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ইরান ও লেবানন থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলার জেরে চলমান সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ৭,৪৫১ জন আহত হয়েছেন।
আল-জাজিরা সর্বশেষ তথ্য মতে, আহতের সংখ্যা সহস্রাধিক হলেও নিহতের সংখ্যা ২৮ জন।
মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে আকাশপথে আসা ক্রমাগত হামলার কারণে আহতের এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে।
মূলত হিজবুল্লাহ এবং ইরানের পক্ষ থেকে ছোড়া রকেট ও মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানার ফলে এই হতাহতের ঘটনাগুলো ঘটেছে। বর্তমানে ক্ষতিগ্রস্তদের জরুরি চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি দেশটির স্বাস্থ্য ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
খবর আল-জাজিরা/পিএস
