প্রথম সমাচার ডেস্ক:
পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে ৩৬ হাজার ৬০০ টাকা শিক্ষাবৃত্তি ও সনদ বিতরণ করেছে AT ফাউন্ডেশন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় দেবীগঞ্জ পৌর সদরের নর্থ-স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে AT ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
এ উপলক্ষে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক আর্থী আক্তারের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন নর্থ-স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান উপদেষ্টা তানবিরুজ্জামান রুবেল, অধ্যক্ষ শাহিনা পারভীন, উপাধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিক ও প্রশাসনিক কর্মকর্তা দীপংকর রায়।
সূত্র: মূল প্রতিবেদন
