শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

২৪-এর গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এখন ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

চব্বিশের গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এখন ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

আজ শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা সব শক্তি, দল-মত, শ্রেণি-পেশার মানুষ এখন ঐক্যবদ্ধ আছে। যারা শাপলা চত্বরে রক্ত ঝরিয়েছে, দাড়ি-টুপি দেখলেই জঙ্গি আখ্যা দিয়ে নির্যাতন করেছে, আলেম-ওলামাদের বুকের রক্ত ঝরিয়েছে, অসংখ্য মানুষকে নির্যাতন করেছে– তাদের বাংলাদেশের জনগণ আর কোনো দিন মেনে নেবে না।

মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, অতীতে নির্যাতনকারীরা মানুষের দল-মত কিংবা শ্রেণি-পেশা বিবেচনা করেনি। তাদের মতের বিরুদ্ধে গেলেই মানুষ নির্যাতনের শিকার হয়েছে। বিশেষ করে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। যারা মানুষের ওপর এমন বর্বর নির্যাতন চালিয়েছে, তাদের আর বাংলাদেশের জনগণ কোনোভাবেই দেশে জায়গা দেবে না।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com