শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Logo
×

কিয়েভের প্রস্তাবে অর্থোডক্স ইস্টার উপলক্ষ্যে ইউক্রেন যুদ্ধের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

আন্তর্জাতিক প্রথম সমাচার ১০ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

আসন্ন অর্থোডক্স ইস্টার উৎসব উদযাপন উপলক্ষ্যে ইউক্রেনের সাথে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কিয়েভের পক্ষ থেকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাশিয়ার সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ অধিনায়ক হিসেবে পুতিনের নির্দেশ অনুযায়ী, এই যুদ্ধবিরতি আগামী ১১ এপ্রিল বিকেল ৪টা (১৩:০০ জিএমটি) থেকে শুরু হবে এবং ১২ এপ্রিল ২০২৬-এর শেষ মুহূর্ত পর্যন্ত কার্যকর থাকবে।

মূলত পবিত্র ধর্মীয় উৎসবের প্রতি শ্রদ্ধা রেখেই দুই দেশ এই স্বল্পকালীন শান্তি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এটি দীর্ঘদিনের সংঘাতের মাঝে এক বিরল মানবিক ও ধর্মীয় সমঝোতার নজির হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ উৎসবের দিনগুলোতে যুদ্ধবিধ্বস্ত মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনবে।

খবর আল-আরাবিয়া/পিএস

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...