রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

চট্টগ্রামে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের আগুন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রাগ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোরে মিরসরাই উপজেলা সদর শাখায় এ ঘটনা ঘটে।

এতে ব্যাংকের সামনের অংশ, দরজা ও দ্বিতীয় তলায় ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন ব্যাংকের সাইনবোর্ড, সদর দরজার ভেতরের অংশ ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। তবে আগে থেকেই সতর্কতামূলক প্রস্তুতি থাকায় নিরাপত্তাকর্মী ও ব্যাংকের ভেতরে থাকা কর্মকর্তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, পুলিশের সতর্কবার্তা থাকায় আগুন নেভানোর জন্য বালু ও বালতি ভর্তি পানি প্রস্তুত রাখা হয়েছিল।

ফলে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সকালে পুলিশ ও গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাখাটি পরিদর্শন করেছেন। তিনি আরো বলেন, আগুনের ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় ব্যাংকের কোনো কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ করেননি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com