রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

চবি ছাত্রশক্তির নতুন কমিটি, সভাপতি ইসমাইল সম্পাদক ওমর মুসান্না

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইসমাইল এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর মুসান্না।

শনিবার (২৮ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন ও আশিকুর রহমান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাঈনুদ্দিন আরাফ ও এহতেসামুল হক ইশমাম। এ ছাড়া দপ্তর সম্পাদক করা হয়েছে মো. নাঈম বিশ্বাসকে।

নতুন কমিটির সভাপতি মো. ইসমাইল বলেন, ‘আমি আগেও চেষ্টা করেছি, আবারও চেষ্টা করব এ যাত্রাটা যেন সফলভাবে সম্পন্ন করতে পারি। শিক্ষার্থীদের জন্য আমাদের যে পরিকল্পনাগুলো আছে, তার মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কাজ হাতে নেব। শিক্ষার্থীদের পাশে থাকার জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘যারা দায়িত্ব পেয়েছেন, তাঁদের সঙ্গে সমন্বয় করে অল্প সময়ের মধ্যে সুন্দর ও গোছানো একটি কমিটি দেওয়ার চেষ্টা করব।’

সাধারণ সম্পাদক ওমর মুসান্না বলেন, ‘বিশ্ববিদ্যালয় কখনো পাওয়ার পলিটিকস করার জায়গা নয়, বিশ্ববিদ্যালয় সবসময় একটি বুদ্ধিবৃত্তিক রাজনীতির জায়গা। জাতীয় ছাত্রশক্তির রাজনীতি অনেকটা এগিয়ে গিয়েছে। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো অনেকটা পিছিয়ে আছে। আমার প্রধান কাজ আমাদের আদর্শকে ধারণ করা।’

উল্লেখ্য, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com