রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

যে নিজেই নেতাকর্মী রেখে পালিয়েছে, সে কী স্বাধীন করবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, যে নিজেই নেতাকর্মী রেখে পালিয়েছে, সে কী স্বাধীন করবে।

এসময় তিনি বলেন, ডিসেম্বর যাবে জানুয়ারি আসবে, বাংলাদেশের উন্নয়ন এগিয়ে যাবে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় পলাতক শেখ হাসিনা এবং ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে কোনো আপডেট নেই বলে জানান প্রতিমন্ত্রী।

ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির বিষয়ে তিনি বলেন, গঙ্গার পানি চুক্তির জন্য যথা সময়েই দুদেশের প্রধানরা বসবেন।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক অরাজকতা নেই। যেটা ছিল সেটা গার্মেন্টসে শ্রমিকদের মজুরির, সেটার সমাধান হয়েছে।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, পাকিস্তান গণহত্যার জন্য দুঃখ প্রকাশ করবে এটা আমাদের প্রত্যাশা। তবে এগিয়ে যাওয়ার জন্য সব দেশের সঙ্গেই সম্পর্ক রেখে এগিয়ে যেতে হবে।

এসময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত নিয়ে তিনি বলেন, দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের প্রধানমন্ত্রীর সফর বাতিল হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com