রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গোপালগঞ্জর মুকসুদপুরে জলিরপাড় গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।

আজ রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে দক্ষিণ জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দক্ষিণ জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা চালায়। এ সময় ভবনের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এক পর্যায়ে ব্যাংকের নথিপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে আগুন ধরিয়ে দেয়া হয়। দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর ভবন ভাড়া নিয়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম চলছিল।

এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি মো. মাহামুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com