রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

শাহজাদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল গ্রামে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বাড়াবিল ও খারুয়াজংলা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলম সরদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন বক্তব্য দেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com