রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউন প্রতিহত করতে নেতাকর্মীদের নিয়ে মাঠে সজাগ আবুল কালাম আজাদ সুইট

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার দেশব্যাপী লকডাউন ও অবরোধ কর্মসূচি প্রতিহত করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজশাহীর রাজপথে সজাগ অবস্থানে রয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ সুইট।

দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান ও নজরদারি করছেন তিনি।

এ সময় আবুল কালাম আজাদ সুইট বলেন, জনগণের জানমাল রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং স্বাভাবিক জনজীবন সচল রাখতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সজাগ রয়েছেন। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা জনজীবন ব্যাহত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। সাধারণ মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে বিএনপি নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সক্রিয় অবস্থানে রয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি ও আরডিএ চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ সুইট। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের মাঠে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com