শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Logo
×

ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল

প্রথম সমাচার ডেস্ক ১১ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির অবসান ও চলমান সহিংসতা বন্ধে পাকিস্তান শাসিত ইসলামাবাদে সরাসরি যুদ্ধবিরতি আলোচনায় বসেছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র।

ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছেন। এই গুরুত্বপূর্ণ আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার।

আঞ্চলিক অস্থিরতা ও সংঘাত নিরসনের লক্ষ্যে উভয় পক্ষের এই শীর্ষ কর্মকর্তাদের বৈঠকটি বর্তমান ভূ-রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টায় এই সংলাপকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

খবর আল-জাজিরা/পিএস

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...