ইসরায়েলি বাহিনীর ওপর দুটি পৃথক হামলা চালানোর দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা অধিকৃত পশ্চিম তীরের তৈয়বে শহরে ড্রোন ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর একটি সামরিক যানবাহনে হামলা চালিয়েছে, যেখানে একটি কমান্ড ক্রু বা সামরিক দল অবস্থান করছিল।
পৃথক আরেকটি বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করেছে যে, তারা উত্তর ইসরায়েলের কিরয়াত শমোনা ব্যারাকে লক্ষ্য করে একাধিক ড্রোন দিয়ে আক্রমণ পরিচালনা করেছে।
আল-জাজিরা/পিএস
