শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Logo
×

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় দায়িত্বে সোহাগ-সুমন-আরিফ

প্রথম সমাচার ডেস্ক ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ৫০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আগামী এক (০১) বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়েছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও গণঅধিকার পরিষদের সভাপতি, বর্তমান সরকারের শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মাননীয় নুরুল হক নুর এবং উপদেষ্টা ও সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর এডভোকেট খালেদ হোসেন সোহাগ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান সুমন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ।

নবগঠিত এই কমিটিতে দেশের বিভিন্ন অঙ্গনের অসংখ্য সাংবাদিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষকসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত রয়েছেন।

দায়িত্ব পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সভাপতি এডভোকেট খালেদ হোসেন সোহাগ বলেন, “পেশাজীবীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান সুমন বলেন, “রাজনীতি ও পেশার সমন্বয়ে একটি ডাইনামিক পেশাজীবী প্রজন্ম গড়ে তোলার জন্য আমরা আশাবাদী।”

আর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ তার প্রতিক্রিয়ায় বলেন, “সংস্কার ও পরিবর্তনের স্লোগান সাধারণ প্ল্যাটফর্ম থেকে বাস্তবায়ন সম্ভব নয়। রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিবর্তন আনতে পারলেই পেশাজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। সে কারণেই রাজনীতিতে সম্পৃক্ত হওয়া জরুরি।”

নবনিযুক্ত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তাদের উপর আস্থা রাখায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়েছেন এবং তৃণমূল নেতাকর্মী ও সহযোদ্ধাদের দোয়া কামনা করেন এবং আগামীর পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করেন। সেই সাথে ৫০ সদস্য বিশিষ্ট কমিটির সবাইকে শীর্ষ তিন নেতৃত্বের পক্ষ অভিনন্দন জানানো হয়।

বিজ্ঞপ্তি/পিএস

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...