রোববার, ২৬ এপ্রিল ২০২৬
Logo
×

সংসদের কেনাকাটায় হরিলুটের অভিযোগ: তদন্ত কমিটি গঠন, বিল পরিশোধ স্থগিত

প্রথম সমাচার ডেস্ক ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

জাতীয় সংসদ সচিবালয়ের ক্রয়কার্যে অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পোর্টালে “সংসদের কেনাকাটায় হরিলুট” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত ও প্রচারিত হয়। ওই প্রতিবেদনে সংসদ সচিবালয়ের ক্রয়কার্য নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়, যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।

বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে অচিরেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

পাশাপাশি তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া না যাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয়ের কোনো বিল পরিশোধ করা হবে না বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।

গতকাল রোববার জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জারি করা এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো: মনির হোসেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...