ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটর সাইকেলের সংঘর্ষে ছাত্রদলের দুই কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ ব্রাহ্মণবাড়িয়া) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর উপজেলা সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) ও শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)।
দুর্ঘটনায় ইয়াছিন আরাফাত রিমন নামে এক ছাত্রদল নেতাসহ তিনজন আহত হয়েছেন।
