শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Logo
×

ঢাবি শিক্ষার্থী মাহমুদকে মুক্তির দাবি, ‘ভুয়া ফটোকার্ড’ ইস্যুতে উত্তেজনা ও ছাত্রদলের হামলা

প্রথম সমাচার ডেস্ক ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী মাহমুদকে মুক্তির দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ডাকসু জিএস এসএম ফরহাদ।

পোস্টে দাবি করা হয়, একটি ‘ভুয়া ফটোকার্ড’কে কেন্দ্র করে ঘটনাটির সূত্রপাত। অভিযোগ অনুযায়ী, মাহমুদ স্বেচ্ছায় থানায় গিয়ে আইনি সহায়তা চাইলে পুলিশ তাকে বিকাল থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত আটকে রাখে এবং জিডি গ্রহণ না করে হয়রানি করে।

এতে আরও বলা হয়, বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা হয়েছে এবং একটি পক্ষ ‘মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে’ পরিস্থিতি ঘোলাটে করেছে। পোস্টে ছাত্রদলের ভূমিকা নিয়েও তিনি সমালোচনা করা হয়।

এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ‘ফটোকার্ডটি ভুয়া’—এমন দাবি ইতোমধ্যে সামনে এসেছে। রিউমার স্ক্যামার ও বাংলা ফ্যাক্টেও ফটোকার্ডটি যে মাহমুদের নয় বরং ছাত্রলীগের পোস্টে নাম পরিবর্তন করে করা হয়েছে তা প্রমাণিত হয়েছে। তারপরও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

আজ ভুয়া ফটো কার্ড বানিয়ে মাহমুদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল ছাত্রদল। তারপর এ বিষয়ে মাহমুদ থানায় প্রমাণ সাপেক্ষে গেলে থানা থেকে কোন ব্যবস্থা করেনি। তারপর ছাত্রদল সেখানে হামলা করার পরিস্থিতি তৈরি হলে ডাকসু’র জুবায়ের, মোসাদ্দেক, জুমাসহ কয়েকজন যায়। সেখানে জুবায়ের ও মোসাদ্দেককে ছাত্রদল মেরে আহত করে। যদিও ছাত্রদলের সভাপতি ও ঢাবি শাখার সেক্রেটারি এক পর্যায়ে ডাকসুর দুই প্রতিনিধিকে রক্ষা করে নিয়ে আসেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তাদেরকে নিয়ে আসলেও আটক ছিলেন মাহমুদ। অবশেষে শিবির সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সেখান থেকে মাহমুদকে মুক্ত করেন বলে ডাকসু’র ভিপি ও জিএস জানান।

ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা চলছে। শিক্ষার্থীদের একাংশ দ্রুত মাহমুদের মুক্তি ও ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। সারাদিনের আন্দোলন, থানায় গিয়ে অবশেষে শিক্ষার্থীরা মাহমুদকে মুক্ত করছ।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...