শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Logo
×

সব বিশ্ববিদ্যালয় নিয়ে কেন্দ্রীয় জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল

প্রথম সমাচার ডেস্ক ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আজ শুক্রবার একটি জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ক্যাফেটেরিয়ায় (ডাকসু ক্যাফেটেরিয়া) দুপুর ২টা ৩০ মিনিটে এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।

সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার সুপার ফাইভের নেতৃবৃন্দ এ সভায় অংশ নেবেন।

এছাড়া ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার নেতারাও সভায় উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তাঁরা সংশ্লিষ্ট সব ইউনিটের নেতৃবৃন্দকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...