সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

মরহুম শেখ মুজিবের আগরতলা মামলায় মুক্তির আন্দোলন করেছিলেন জামায়াত ইসলামী: সংসদে শাহাজাহান চৌধুরী

প্রথম সমাচার ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

তিনি তাঁর বক্তব্যে দাবি করেন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস মূলত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস। যখনই দেশে গণতান্ত্রিক অধিকার হরণ হয়েছে, তখনই দলটি তা পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

বক্তব্যের প্রাক্কালে ইতিহাস টেনে তিনি দাবি করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, তখন জামায়াতে ইসলামী পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের মাধ্যমে তাঁর মুক্তির দাবিতে আন্দোলন পরিচালনা করেছিল।

বক্তব্যের শেষ অংশে তিনি অন্য সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, অতীতের ঘটনাপ্রবাহ দিয়ে বর্তমান জামায়াতে ইসলামীকে মূল্যায়ন করা উচিত নয়। দলটি সময়ের সাথে পরিবর্তিত হয়েছে বলে তিনি মত দেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...