বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) একটি প্রজ্ঞাপন জারি করে নতুন নির্দেশনা দিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে নিট মুনাফা না হলেও কেবল পরিচালন মুনাফা হলেই ব্যাংকগুলো কর্মীদের বোনাস দিতে পারবে। এমনকি মূলধন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে একটি শর্ত আছে, সেটি হলো ব্যাংকের মূলধন আগের বছরের তুলনায় কম হতে পারবে না। এ ছাড়া যেসব ব্যাংকের বিলম্বে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের সুবিধার প্রয়োজন নেই, তারাও এ সুবিধার আওতায় আসবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকের পরিচালনা পর্ষদ আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে প্রদান করতে পারবে।
