বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ম্যাজিস্ট্রেট সঙ্গে নিয়ে বাজার তদারকিতে আমির হামজা

প্রথম সমাচার ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাজার তদারকি করেছেন। কৃষি বিপণন অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের কর্মকর্তা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের মিউনিসিপ্যালিটি মার্কেটে যান তিনি।

বাজার তদারকির সময় আমির হামজা বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। পরে মুরগির বাজারে গিয়ে বাজারদরের চেয়ে কেজিতে ৫০ টাকা বেশি নেওয়ায় দুই মুরগির দোকানিকে কৃষি বিপণন আইনে ৫ হাজার টাকার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান।

এ ছাড়া কলার আড়ত থেকে খুচরা বিক্রেতাদের ক্রয় রসিদ না দেওয়া ও সবজির দোকানে মূল্যতালিকা না টানানোয় প্রথমবারের মতো সতর্ক করা হয় তাদের।

কুষ্টিয়ার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. আব্দুল মান্নান হওলাদার বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ কুষ্টিয়া শহরের বিভিন্ন বাজার মনিটরিংয়ে যান তারা। এ সময় মুরগির বাজারে বাজারদরের চেয়ে কেজিতে ৫০ টাকা বেশি নেওয়ায় দুই দোকানিকে ৫ হাজার টাকার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রমজান মাসজুড়েই বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কুষ্টিয়া শহর শাখার আমির মো. এনামূল হোসেন, কুষ্টিয়া কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...