আজ ৩০ এপ্রিল ২০২৬, দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৬ জন প্রাণ হারিয়েছেন।
জেবচিত এলাকায় একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে ৩ জন নিহত ও ৭ জন আহত হন। তৌল এলাকায় দুটি পৃথক হামলায় মোট ৫ জন নিহত হন এবং হারুফ এলাকায় আরও ২ জন প্রাণ হারান। এছাড়া একটি শিশুসহ একই পরিবারের ৪ সদস্য এক হামলায় নিহত হন।
মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চললেও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত লেবাননে মোট নিহতের সংখ্যা ২,৫৩৪ জন ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন প্রায় ৮,০০০ জন।
লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয়ই এই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন।
খবর আল-জাজিরা
