সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×

ভেঙে পড়ল চলন্ত নাগরদোলা, আহত আট

প্রথম সমাচার ডেস্ক ০১ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

ময়মনসিংহ নগরীতে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (১ মে) রাত সাড়ে সাতটার দিকে নগরীর জয়নুল উদ্যানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্রক্ষপুত্র নদ ঘেঁষা জয়নুল উদ্যানে ভ্রাম্যমাণ নাগরদোলা প্রতিদিন চালু থাকে। তবে শুক্রবার ও শনিবার দর্শনার্থীরা নাগরদোলায় বেশি চড়েন। শুক্রবার রাতে একটি নাগরদোলা চলন্ত অবস্থায় ভেঙে মাটিতে পড়ে যায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ গোলাম মাওলা বলেন, নাগরদোলা ভেঙে যাওয়ার ঘটনায় আহত অবস্থায় এখন পর্যন্ত পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...