রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

প্রমিতি নুসাইবা

প্রথম সমাচার ডেস্ক ০৪ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

 

প্রমি তুমি মধুমঞ্জরী হয়ে

কর জাহান জয়।

শিরিষ ফুলের মিষ্টি ঘ্রাণে

শুভেচ্ছা জানাই।

আরও পড়ুন:শ্রাবণের দিনে

মাধুর্য কান্তিমতী হও

ভোরের ওস্।

আকুঞ্চন কর বৃক্কবিদ্যায়।

রোপণ কর লাল-আঙ্গুর বেদানা।

কুমারী এ সময়েই হবে

স্বপ্নের বীজ বোনা।

তোমার টগর রাঙা গায়ের বর্ণ

লাগে না সোনালি স্বর্ণ।

ঘরে তুমি কনিষ্ঠা তারুণ্য

জানতে হবে কেনো হয় উচ্চরক্তচাপ

কেনোই বা গ্লোমেরুলোনেফ্রাইটিস চাপ?

কমলালেবু, বাতাবিলেবুতে রসনাতৃপ্তি।

কখনো হতে হবে ঈলা

বৃক্কশল্যবিদ্যায় রাখতে হবে প্রজ্ঞা।

করতে হবে নির্ভীক অনুশীলন

যথাসময়ে  আসুক নাগলিঙ্গম।

রজঃস্বলা টগর কখনও মহুয়া

নরম মৃত্তিকার মতো হবে বধূঁয়া।

জানতে হবে স্টেভিয়ার উৎস

গ্রন্থ পাঠ করতে হবে

ধারাবাহিক বিশিষ্ট।

রও গুলঞ্চলতা,

হবে জীববিজ্ঞান নিয়ে কথা।

তোমার সতেজ স্বপ্নে

ফুটুক স্যালভিয়া

অভিসারী হয়ে পূর্ণহোক হিয়া।

তুমি নুসাইবা জাহান

নীড়ের বাগিচায় জাহ্নব জহুরী

ফোঁটাও প্রাণ।

যেমন ফোঁটে বর্ষার কাঠগোলাপ।

 

লেখক পরিচিতি,

মোছা.জেরিন ফেরদৌস

শিক্ষার্থী

ইমেইল:jarinferdous303@gmail.com

ঠিকানা:ঢাকা,বাংলাদেশ।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...