রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

আমির হোসেন আমুর বাসভবনে ফের ভাঙচুর

প্রথম সমাচার ডেস্ক ০৬ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনের সামনে দেওয়া টিনের বেড়া ভাঙচুর করা হয়েছে। আজ বুধবার দুপুরে তৃতীয় দফায়শহরের রোনালস রোডে অবস্থিত আমুর বাসভবনের সামনে স্থাপিত টিনের বেড়া অপসারণ করেন কয়েক জন যুবক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবকরা গিয়ে প্রথমে ভাঙা দেয়ালের ওপরে লাগানো টিনের বেড়া খুলে ফেলেন। পরে লোহার গেট গ্র্যান্ডিং মেশিন দিয়ে কেটে ফেলা হয়। অপসারণ করা টিন স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রথম দফায় আমির হোসেন আমুর বাসভবনে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। কয়েক মাস আগে দ্বিতীয় দফায় আবারও দেয়াল ভাঙচুর হয়।

গত বৃহস্পতিবার অজ্ঞাত কয়েক ব্যক্তি বাড়ির সামনের গেটে টিনের বেড়া স্থাপন করেছিল। বুধবার সেই বেড়া ভাঙার পাশাপাশি লোহার গেটও কেটে অপসারণ করা হয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...