সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×
এনসিপির সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু'র নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়

জুলাই শহীদ ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি এনসিপি নেত্রীদের শ্রদ্ধা

প্রথম সমাচার ডেস্ক ০৭ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু।

গতকাল বুধবার (৬ মে) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত রায়েরবাজার বধ্যভূমিতে গিয়ে তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং দেশের গণতান্ত্রিক ও মুক্তিকামী আন্দোলনে তাদের অবদানের কথা তুলে ধরেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুন এবং নুসরাত তাবাসসুমের বাবা মো. আবদুল হালিম।

অনুষ্ঠান শেষে নেতারা বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...