সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

শনিবারের বাসসেবা নিয়ে ঢাবি উপাচার্য ও ডাকসু নেতাদের তর্কবিতর্ক

প্রথম সমাচার ডেস্ক ০৮ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবারের বাসসেবা চালুর দাবিকে কেন্দ্র করে উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম ও ডাকসু নেতাদের মধ্যে তীব্র তর্কবিতর্ক হয়েছে। বৃহস্পতিবার সিন্ডিকেট সভা চলাকালে সিনেট ভবনের মিটিং রুমে এ ঘটনা ঘটে।

ডাকসুর নেতারা অভিযোগ করেন, ইউজিসি থেকে পরিবহন খাতে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ আসার পরও শনিবারের বাস ট্রিপ চালুতে বিলম্ব করা হচ্ছে। এ দাবিতে শিক্ষার্থীদের নিয়ে তাঁরা সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং পরে সিন্ডিকেট কক্ষে প্রবেশ করেন।

এ সময় উপাচার্য বলেন, বিষয়টি ইতিমধ্যে সিন্ডিকেটের এজেন্ডাভুক্ত করা হয়েছে। তবে সিদ্ধান্তের আগেই ‘মব’ আচরণ করা ঠিক হয়নি। ‘মব’ শব্দ ব্যবহারে ক্ষোভ প্রকাশ করেন ডাকসু নেতারা।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি সিন্ডিকেটে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ডাকসু নেতারা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...