সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন ঘোষণায় আনন্দ মিছিল

প্রথম সমাচার ডেস্ক ০৮ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল করেছে বগুড়া জেলা বিএনপি। শুক্রবার (৮ মে) বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে দলীয় নেতাকর্মীরা বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণার সিদ্ধান্তকে উত্তরাঞ্চলের উন্নয়ন ও আধুনিক নগর ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এ সময় তারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি বগুড়াবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সিটি কর্পোরেশন বাস্তবায়নের মাধ্যমে বগুড়ার নাগরিক সুবিধা, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং নগর পরিকল্পনায় নতুন গতি আসবে।

এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...