রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর উদ্যোগে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে একটি বিশেষ আইএলটিএস প্রস্তুতি কোর্স চালুর ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও পেশাগত যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই কোর্সের আয়োজন করা হচ্ছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
ঘোষণা অনুযায়ী, কোর্সটিতে মোট ৩৬টি অফলাইন প্রফেশনাল সেশন অনুষ্ঠিত হবে। প্রতি সপ্তাহে তিন দিন করে ৯০ মিনিটের ক্লাস নেওয়া হবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন নেটিভ আমেরিকান ইংরেজি বিশেষজ্ঞ ও আইইএলটিএস প্রশিক্ষক Tim A Hall, English Olympiad Global-এর adjudicator আতীক উল্লাহ এবং “Morshed’s Rules of Translation”-এর লেখক গোলাম মোরশেদ।
কোর্সের পাঠ্যসূচিতে রাখা হয়েছে Phonics and Phonetics, English Speaking Development, IELTS Speaking Mastery, Academic Essay Writing, IELTS Writing Task 1 ও Task 2, Job Application Writing, Public Speaking, Interview English এবং Higher Education Preparation-সহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। আয়োজকদের মতে, কোর্সটি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরি করতে সহায়ক হবে।
নিবন্ধনের জন্য ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি এবং ১,০০০ টাকা সিকিউরিটি মানি নির্ধারণ করা হয়েছে। অংশগ্রহণকারীরা যদি ৮০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে পারেন, তাহলে সিকিউরিটি মানি ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১০ মে’র মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।
রেজিস্ট্রেশন লিংক:
Google Form Registration
রাকসুর এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতোমধ্যে আগ্রহ তৈরি করেছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
