সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×
তিনি গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন মো. ইসরাফিল প্রাং

প্রথম সমাচার ডেস্ক ১০ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়–এর গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন।

রোববার (১০ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাকে এ দায়িত্ব প্রদান করেন।

নিয়োগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে বর্ণিত প্রক্টরের দায়িত্ব ও কর্মপদ্ধতি সংক্রান্ত বিধি-বিধানের প্রতি নবনিযুক্ত প্রক্টরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...