দলের সম্প্রসারণ কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে এবং নতুন যোগদানকারীদের যাচাই-বাছাই ও মূল্যায়নের লক্ষ্যে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১০ মে) দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন–এর নির্দেশনায় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নথিতে এ তথ্য জানানো হয়।

৬ সদস্যের এই কমিটিতে স্থান পেয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন এবং আলী আহসান জুনায়েদ।
