সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

সীমান্ত পরিস্থিতিতে সতর্ক বিজিবি, পশ্চিমবঙ্গের কাঁটাতার তাদের নিজস্ব বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম সমাচার ডেস্ক ১১ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে কাঁটাতার নির্মাণ পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব বিষয়। তবে সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত লবণচাষীদের জীবনমান উন্নয়নসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অস্থিরতার খবর ছড়ানো হচ্ছে, তার অনেকগুলোই পুরোনো ভিডিও পুনরায় প্রচারের মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের যোগাযোগ ভারতের কোনো অঙ্গরাজ্যের সঙ্গে নয়, বরং দেশটির কেন্দ্রীয় সরকারের সঙ্গে রয়েছে।

এ সময় তিনি আরও বলেন, সরকার দেশে লবণের স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখার পাশাপাশি লবণচাষীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়েও কাজ করছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...