মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
Logo
×
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

বৃদ্ধাকে আশ্রয় দিতে গিয়ে হামলার শিকার সাংবাদিক, প্রতিবাদে তরুণ কলাম লেখক ফোরাম

প্রথম সমাচার ডেস্ক ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সাংবাদিক ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইলিয়াস হোসেনের ওপর মিল্টন সমাদ্দার কর্তৃক বর্বরোচিত হামলা ও হেনস্তার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে সংগঠনটি।

সাভারের বিরুলিয়ায় অবস্থিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’-এ অসহায় এক বৃদ্ধাকে আশ্রয়ের উদ্দেশ্যে নিয়ে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ মিল্টন সমাদ্দার ও তার সহযোগীদের দ্বারা শারীরিক আক্রমণ, মারধর, শ্বাসরোধ করে হত্যাচেষ্টা, জোরপূর্বক ভিডিও ধারণ ও প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও গভীর নিন্দা জানাচ্ছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

ঘটনার বিবরণসূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ২০২৬ রাত আনুমানিক আড়াইটায় বাগেরহাটের শরণখোলা থেকে উদ্ধার করা অসুস্থ এক অসহায় বৃদ্ধাকে আশ্রয় দিতে গিয়ে সাভারের বিরুলিয়ায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে মারাত্মক অনভিপ্রেত ও সহিংস পরিস্থিতির শিকার হন ভুক্তভোগীরা।

সেখানে সেবা প্রদানের বিনিময়ে মাসে ১৮ হাজার টাকা দাবির পর বৃদ্ধাকে পৌঁছে দিতে গেলে মিল্টন সমাদ্দার, তার ম্যানেজার দেবাশীষসহ অজ্ঞাতনামা সহযোগীরা ভুক্তভোগী সমাজসেবক মো. হাসান (নাহিদ) ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ইলিয়াস হোসেনের ওপর অতর্কিত ও বর্বরোচিত হামলা চালায়।

এতে ইলিয়াস হোসেনকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করা হয় এবং পরবর্তীতে জোরপূর্বক ভিডিও ধারণসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আমরা অত্যন্ত গর্ব ও শ্রদ্ধার সাথে স্মরণ করি যে, নির্যাতিত সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাবেক প্রচার সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করেন।

মানবিকতার মুখোশ পরে অসহায় বৃদ্ধার আশ্রয়ের নামে বাণিজ্য করা এবং সংবাদ সংগ্রহ ও সহায়তায় এগিয়ে আসা ব্যক্তিদের ওপর এমন নির্মম হামলা, শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও জোরপূর্বক ভিডিও ধারণ চরম অপরাধমূলক কর্মকাণ্ড। একজন স্বাধীন সাংবাদিক ও সমাজসেবকের ওপর এমন হামলা সত্য প্রকাশকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা এবং তা সরাসরি আইন ও মানবাধিকারের লঙ্ঘন।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত মিল্টন সমাদ্দারসহ সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং সাভার মডেল থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানাচ্ছে। একই সাথে আমরা আমাদের সাবেক সহযোদ্ধা ইলিয়াস হোসেনের পূর্ণ নিরাপত্তা ও সুবিচারের পাশে সংহতি প্রকাশ করছি।

সাভার, ২৭ আগস্ট: সাভারের বিরুলিয়ায় অবস্থিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ প্রতিষ্ঠানে অসহায় এক বৃদ্ধাকে আশ্রয় দিতে গিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন বর্বরোচিত হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির পরিচালক মিল্টন সমাদ্দার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। ইলিয়াস হোসেন এই সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

সংগঠনের বিবৃতি অনুযায়ী, গত ২৫ আগস্ট রাত আনুমানিক আড়াইটার দিকে বাগেরহাটের শরণখোলা থেকে উদ্ধার করা এক অসুস্থ ও অসহায় বৃদ্ধাকে আশ্রয় দেওয়ার জন্য বিরুলিয়ার ওই প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। সেবা প্রদানের বিনিময়ে মাসে আঠারো হাজার টাকা দাবি করার পর বৃদ্ধাকে পৌঁছে দিতে গেলে পরিস্থিতি সহিংস রূপ নেয়। এসময় মিল্টন সমাদ্দার, তার ম্যানেজার দেবাশীষ ও আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি সমাজসেবক মো. হাসান ওরফে নাহিদ এবং দায়িত্ব পালনরত সাংবাদিক ইলিয়াস হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ইলিয়াস হোসেনকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং শ্বাসরোধ করে হত্যাচেষ্টা চালায়। পাশাপাশি জোরপূর্বক ভিডিও ধারণ করে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় তাকে। ঘটনার পর আহত অবস্থায় ইলিয়াস হোসেন ও মো. হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বিবৃতিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বলেছে, মানবিকতার আড়ালে অসহায় মানুষের আশ্রয়ের নামে বাণিজ্য করা এবং সংবাদ সংগ্রহ ও মানবিক সহায়তায় এগিয়ে আসা ব্যক্তিদের ওপর এ ধরনের নৃশংস হামলা চরম অপরাধমূলক কর্মকাণ্ড। সংগঠনটির মতে, একজন স্বাধীন সাংবাদিক ও সমাজকর্মীর ওপর এমন আক্রমণ সত্য প্রকাশে বাধা সৃষ্টির অপচেষ্টা এবং তা আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

এ ঘটনায় জড়িত মিল্টন সমাদ্দারসহ সব অভিযুক্তের অবিলম্বে গ্রেপ্তার এবং সাভার মডেল থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। একই সঙ্গে সংগঠনটি তাদের সাবেক সহকর্মী ইলিয়াস হোসেনের পূর্ণ নিরাপত্তা ও সুবিচার প্রাপ্তিতে সংহতি প্রকাশ করেছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...