বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
পাক-বাংলা বৈঠক: সম্পর্কের নতুন মোড়

ওআইসির সাইডলাইনে বাংলাদেশ–পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

প্রথম সমাচার ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

 

সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ফিলিস্তিনবিষয়ক নির্বাহী সভার সাইডলাইনে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার অংশ নেন। উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বৈঠককালে ইসহাক দার গত বছর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সঙ্গে তাঁর সাক্ষাতের স্মৃতি স্মরণ করেন। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ব্যক্তিগতভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন।

এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন এবং ঢাকার নতুন সরকারের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। বৈঠককে উভয় দেশের কূটনৈতিক যোগাযোগ জোরদারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...