রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে

প্রথম সমাচার ডেস্ক ১৪ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখী মানুষের জন্য আগামী ২৩ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করতে যাচ্ছে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ উপলক্ষ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৭ মে থেকে।

আজ (বৃহস্পতিবার) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা-২০২৬ এ ঘরমুখী যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের নিরাপদ যাতায়াতের সুবিধার্থে আগামী ১৭ মে থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং ২৩ মে থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...