সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

কন্যা হারানোর শোকে কায়সার হামিদ, আজ দেশে ফিরছে কারিনার মরদেহ

প্রথম সমাচার ডেস্ক ১৭ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

নিজ কন্যা কারিনাকে হারিয়ে শোকাহত বাংলাদেশের সাবেক ফুটবলার কায়সার হামিদ আবেগঘন এক বার্তায় জানিয়েছেন, “আমার প্রিয় রাজকন্যা কখনো আর আমার কাছে ফিরে আসবে না। সে শুধু স্মৃতি আর ছবিতেই বেঁচে থাকবে।”

তিনি জানান, কারিনার মরদেহ শনিবার (১৭ মে) বিকেল ৫টায় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবে। মরদেহ পরিবহনে সহযোগিতা করায় ইউএস-বাংলা এয়ারলাইনসকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে পরিবারের পাশে থাকার জন্য উপসচিব হাফিজুর রহমান সজলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে শনিবার বাদ মাগরিব সন্ধ্যা ৭টায় বনানী ডিওএইচএস জামে মসজিদে। দ্বিতীয় জানাজা রাত ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে এবং তৃতীয় জানাজা রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।

পরদিন ১৮ মে ফজরের পর সকাল ৭টায় মুন্সিগঞ্জের গজারিয়ার আব্দুল্লাপুরে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কারিনার মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...