সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

হ’ত্যাকাণ্ডের পরেও অনুশোচনাহীন আওয়ামী লীগের জন্য আমাদের কোনো সহানুভূতি নেই: ছাত্রদল সভাপতি

প্রথম সমাচার ডেস্ক ১৭ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিব এক ফেইসবুক পোস্টে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গুম, খুন, নির্যাতন ও অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।

পোস্টে তিনি জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে প্রায় দুই হাজার ছাত্র-জনতার প্রাণহানির ঘটনা উল্লেখ করে বলেন, যারা এই হত্যাকাণ্ডের পরেও অনুশোচনাহীন, তাদের প্রতি কোনো সহানুভূতি প্রদর্শনের সুযোগ নেই।

তিনি আরও বলেন, যারা এখনও হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে স্লোগান দিচ্ছেন এবং জুলাই আন্দোলনের শহীদদের মৃত্যুতে উল্লাস প্রকাশ করছেন, তাদের বিরুদ্ধে বাংলাদেশপন্থী শক্তি সদা সতর্ক থাকবে।

পোস্টের শেষে তিনি “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগান দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সূত্র: ছাত্রদল সভাপতির পেইজ

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...