সিলেট টেস্টে পাকিস্তানকে ২৩২ রানে অলআউট করে ৪৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের পক্ষে বাবর আজম ৬৮ রান করেন ও সাজিদ খান ২৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন তাইজুল ইসলাম ও নাহিদ রানা। ২টি করে উইকেট শিকার করেন মিরাজ ও তাসকিন।
এর আগে গতকাল টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১১৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ ভরসা হিসেবে লিটন দাস মিরাজ-শরিফুলদের নিয়ে লড়াই করে দূর্দান্ত শতক করেন। টেস্ট ক্যারিয়ারের ৬ষ্ঠ শতক করে ১২৬ রানে ফিরেন লিটন, তাইজুল ১৬ রান করেন, শরিফুল ১২ রানে অপরাজিত থাকেন। অলআউট হওয়ার আগে ২৭৮ রান করে বাংলাদেশ।
পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস ৩, খুররাম শেহজাদ ৪ ও হাসান আলী ২ উইকেট শিকার করেন।
৪৬ রানের লিড নিয়ে ইনিংস বিরতি শেষে ২য় ইনিংসে ব্যাট করতে নামবে বাংলাদেশ। জয় পেতে হলে পাকিস্তানের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিতে হবে।
দুই ম্যাচ টেস্ট সিরিজে ইতিমধ্যে ১- ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
