রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

প্রথম সমাচার ডেস্ক ১৯ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে। অভিযানে প্রায় ১ কোটি ৩৪ লাখ ৫৩ হাজার ৫২০ টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে একটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ ভারতীয় বাজি, শাড়ি, ডেইরি মিল্ক চকলেট, বাসমতি চাল, অরিও বিস্কুট, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, মোবাইল ফোন, চিংড়ি মাছের রেণু, গাঁজা এবং ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...