রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নারীসহ নিহত ৯

প্রথম সমাচার ডেস্ক ২০ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। এ হামলায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ।

বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে দুই নারীও রয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে টাইর জেলার হানাওয়ে শহরে চালানো পৃথক বিমান হামলায় আরও ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে এনএনএ।

অন্যদিকে মারাকেহ শহরে ইসরাইলি বাহিনীর আরেকটি হামলায় সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশু ও তিন নারী রয়েছেন।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা এবং সীমান্ত এলাকায় উত্তেজনা বেড়ে যাওয়ায় পুরো অঞ্চলজুড়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, চলমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে।

সূত্র: Al Jazeera

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...