রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

ইস্তাম্বুলের কনস্যুলেট বন্ধের চিন্তায় ইসরাইল

প্রথম সমাচার ডেস্ক ২১ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

ইস্তাম্বুল–এ অবস্থিত নিজেদের অন্যতম পুরোনো ও ঐতিহাসিক কনস্যুলেট বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইসরাইল। এক ইসরাইলি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি ও ভবনসংক্রান্ত বিভিন্ন কারণে এ নিয়ে আলোচনা চলছে। তবে আঙ্কারা–তে অবস্থিত ইসরাইলি দূতাবাস চালু থাকবে বলে জানা গেছে। যদিও ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নিরাপত্তা ঝুঁকির কারণে সেখান থেকে সব কূটনৈতিক কর্মী সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমানে দূতাবাস ও ইস্তাম্বুল কনস্যুলেট—দুটিই স্থানীয় তুর্কি কর্মীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

ইসরাইলি সূত্র জানিয়েছে, কনস্যুলেটটি পুরোপুরি বন্ধের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যে ভবনে কনস্যুলেটটি অবস্থিত সেটি ভূমিকম্প ঝুঁকির কারণে ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে। এছাড়া দীর্ঘদিন খালি পড়ে থাকা নিজস্ব ভবনের রক্ষণাবেক্ষণে বড় অঙ্কের অর্থ ব্যয় হওয়ায় বিষয়টি নিয়ে প্রশাসনের ভেতরেও আলোচনা শুরু হয়েছে।

গত ৭ এপ্রিল কনস্যুলেট ভবনের কাছে একটি বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলার পর পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করে। এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার না করলেও তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মকে ব্যবহার করে এমন একটি সন্ত্রাসী গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং তুরস্ক–ইসরাইল সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই সিদ্ধান্ত নতুন কূটনৈতিক বার্তা বহন করছে বিশ্লেষকদের মতে,।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...