বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও জামাতের ইফতার আয়োজনে

প্রধানমন্ত্রী ও মির্জা আব্বাস সহ সবাইকে যে প্রশ্ন করলেন পাটোয়ারী

প্রথম সমাচার ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন জামায়েত ইসলামীর ইফতার মাহফিল। দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসহ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

 

সবাইকে কাছে পেয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী করলেন সবার সাথে গুরুত্বপূর্ণ কথোপকথন। মির্জা আব্বাসকে ও বললেন ছোটভাইয়ের সিট না নিলেও পারতেন। নিছে তার দেওয়া ফেইসবুক পোস্টি হুবহু তুলে ধরা হলো—

“আজকের জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহ করার চেষ্টা করেছি।

কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন-

জামায়াতে ইসলামীর আমীরকে বললাম, “আমার জন্য দোয়া করবেন।” তিনি বললেন, “ তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইলো।”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বললাম, “বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিলো।” তিনি বললেন, “এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু হবে।”

মঈন খানকে জিজ্ঞেস করলাম, “কেমন আছেন?” তিনি বললেন, “ভালো আছি, বাসায় আসবেন।”

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইকে বললাম, “শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন।” তিনি বললেন, “সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।”

এ সময় আব্বাস ভাইকেও বললাম, “ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন,” এবং তাকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম।

ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতৃবৃন্দের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আবারও আব্বাস ভাই বললেন, “দুষ্টুমি করবা না।” জবাবে বললাম, “ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।”

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...