বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Logo
×

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১১ বছরের শিশু কন্যাকে একাধিকবার ধর্ষণের অভিযোগের মামলায় তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ঘিলাতৈল গ্রামে এ ঘটনাটি ঘটে।

বুধবার (২০ মে) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের অনুপস্থিতিতে ওই শিশুকে প্রথম দফায় ধর্ষণ করে আকবর।

এরপর সর্বশেষ গত মঙ্গলবার ভোর রাতে নিজ বসতঘরেই শিশুটি আবার তার লালসার শিকার হয়।

লোকলজ্জা ও ভয়ে চুপ না থেকে শিশুটি তার মাকে বিষয়টি খুলে বলে। এরপর মা স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনদের সহায়তায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

জৈন্তাপুর মডেল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com