শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

জাতীয় ঈদগাহে জামাত কখন, বৃষ্টি হলে নামাজ কোথায় হবে

প্রথম সমাচার ডেস্ক ২৬ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহার বাকি আছে দুই দিন। বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৬ মে) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, জাতীয় ঈদগাহে অনুষ্ঠেয় ঈদের জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

এ সময় পবিত্র ঈদুল আজহার তাৎপর্য, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে জাতীয় ঈদগাহে জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মুসল্লিদের যথাসময়ে জামাতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

মুসল্লিদের সুবিধার্থে জাতীয় ঈদগাহ এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ও অজুর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...