শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

প্রথম সমাচার ডেস্ক ২৭ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

বগুড়ায় ৩০০ পিস ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের আটক করে।

আটক দুই পুলিশ সদস্য হলেন সাইদুর রহমান (৩২) ও আব্দুল ওয়াহাব (৪০)। জেলা ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

ইকবাল বাহার বলেন, শনিবার সকাল ১০টার দিকে ডিবি পুলিশের একটি টিম ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থানকালে তাদের ৩০০ পিস ইয়াবাসহ আটক করে। আটক দুজনের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...