সোমবার, ০১ জুন ২০২৬
Logo
×

শহীদ জিয়া বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন: বাণিজ্যমন্ত্রী

প্রথম সমাচার ডেস্ক ০১ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বদরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও কূটনৈতিক সাফল্যের কারণেই বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছিল।

রোববার বিকেলে সিলেটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই দেশের প্রশাসন, অর্থনীতি ও উন্নয়ন ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনেন। তার নেতৃত্বে বাংলাদেশ আত্মনির্ভরশীলতা ও উন্নয়নের নতুন পথে এগিয়ে যায়।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এ. মালিক, মিফতাহ্ সিদ্দিকী, আব্দুল কাইয়ুম জালালি পংকি এবং বদরুজ্জামান সেলিম।

এ ছাড়া মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন এবং শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান ও রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকার ওপর আলোচনা করেন।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠন, অর্থনৈতিক উন্নয়ন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...