কোথা পাবো শান্তি
কোথা পাবো শান্তি?
চাইলেই কি পাওয়া যায় শান্তি?
পৃথিবীতে কেন এত ক্লান্তি?
মানুষ খাচ্ছে মানুষের গোশ
মানে না কেউ কারো পোষ!
নিজেকে নিয়ে চলে বড়াই
আদৌ কি তারা করছে লড়াই?
মিথ্যে লড়াইয়ে চলছে শাসন
কসাইখানা বানিয়ে আসন!
সত্য বলতে কি শেষ
এই কি তবে সন্নিবেশ?
বাতাসে শুধু বারুদের গন্ধ
দিন দিন সব হচ্ছে মন্দ,
কাজে বসে না মন
কখন কি হয় ভাবি সারাক্ষণ!
মানুষ হয়ে মানুষের ক্ষতি চাও
আবার তোমরাই কিনা ধর্মের বুলি আওড়াও?
আসমা আকতার
মার্চ ১, ২০২৬
