তিন দিনের সরকারি সফরে আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হাকান ফিদানেরও এটি প্রথম বাংলাদেশ সফর।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা , পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
আগামী ৬ জুন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় দেশের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, হাকান ফিদানের এবারের ঢাকা সফরে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে।
চলতি বছরের এপ্রিলে ড. খলিলুর রহমান তুরস্ক সফরকালে হাকান ফিদানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জানা যায়।
তথ্যসূত্র: আমার দেশ
