শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
Logo
×

আকর্ষণীয় সুযোগ-সুবিধায় জনবল নিয়োগ দিচ্ছে প্রথম সমাচার

প্রথম সমাচার ডেস্ক ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

সারাদেশে সংবাদ সংগ্রহ ও পরিবেশন কার্যক্রম আরও বিস্তৃত করতে সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে জনপ্রিয় সংবাদমাধ্যম প্রথম সমাচার। সাংবাদিকতায় আগ্রহী, আধুনিক চিন্তাভাবনাসম্পন্ন, ডিজিটাল সাংবাদিকতা ও প্রযুক্তিতে দক্ষ তরুণদের এ সুযোগ দেওয়া হচ্ছে।

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সংবাদ সংগ্রহ, স্থানীয় ঘটনা ও সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি এবং প্রথম সমাচারের ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য সংবাদ পাঠানোর সুযোগ থাকছে।

কাজের ক্ষেত্র—

জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদ সংগ্রহ, রিপোর্ট তৈরি, তথ্য যাচাই, স্থানীয় ঘটনা ও সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি এবং ডিজিটাল মাধ্যমে সংবাদ পরিবেশন।

আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা

  • যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতক অধ্যয়নরত প্রার্থীরা আবেদন করতে পারবেন;
  • সাংবাদিকতা ও লেখালেখির প্রতি আগ্রহ থাকতে হবে;
  • বাংলা ভাষায় সংবাদ লেখার দক্ষতা থাকতে হবে;
  • সাংবাদিকতা-সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা থাকতে হবে;
  • দ্রুত শেখার মানসিকতা ও বহুমাত্রিক কাজে পারদর্শী হতে হবে;
  • সংবাদ সংগ্রহ ও তথ্য যাচাইয়ে দায়িত্বশীল হতে হবে;
  • সময় সচেতন ও পেশাদার মানসিকতার হতে হবে;
  • সাংবাদিকতায় পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হতে পারে।

চাকরির ধরন—

ফুলটাইম ও পার্টটাইম।

সুযোগ-সুবিধা—

প্রথম সমাচারের নীতিমালা অনুযায়ী সংবাদকর্মীদের জন্য রয়েছে আকর্ষণীয় বিভিন্ন সুযোগ-সুবিধা। পাশাপাশি সাংবাদিকতা পেশায় কাজের বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে।

যেভাবে আবেদন করবেন—

আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে সরাসরি প্রথম সমাচারের ক্যারিয়ার পোর্টালে প্রবেশ করুন:

প্রথম সমাচার ক্যারিয়ার পোর্টাল

আবেদনের আগে ক্যারিয়ার পোর্টালে দেওয়া প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা ভালোভাবে পড়ে আবেদন সম্পন্ন করতে হবে।

সাংবাদিকতা পেশায় আগ্রহী, সময় সচেতন, দায়িত্বশীল এবং বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশনে আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...