আইএফআইসি ব্যাংক পিএলসি নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও)’ পদে একাধিক প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে আবেদন চলবে আগামী ১১ মার্চ ২০২৬ পর্যন্ত।
ব্যাংক সূত্রে জানা গেছে, নির্বাচিত প্রার্থীরা মাসিক নির্ধারিত বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। প্রাথমিকভাবে এক বছরের প্রবেশনকালে মাসিক ৩৬,৭০০ টাকা বেতন প্রদান করা হবে। প্রবেশনকাল সফলভাবে সম্পন্ন করার পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে সহকারী কর্মকর্তা হিসেবে নিশ্চিত করা হবে এবং তখন মাসিক বেতন হবে ৪৬,২০০ টাকা, সঙ্গে প্রযোজ্য অন্যান্য সুবিধা।
পদের বিবরণ
পদের নাম: ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে, তবে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়।
চাকরির ধরন ও কর্মস্থল
চাকরিটি পূর্ণকালীন এবং অফিসভিত্তিক। দেশের যে কোনো স্থানে পদায়ন হতে পারে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

